Published : 25 Jun 2025, 09:02 PM
‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব ব্র্যান্ড ঢেউ’ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যাফেল ড্রর আয়োজন করা হয়েছে, যাতে প্রথম পুরস্কার হিসেবে আই ফোন সিক্সটিন প্রো ম্যাক্স জিতেছেন মাসুম রানা নামের একজন ক্রেতা।
মঙ্গলবার সারা’র মোহাম্মদপুর আউটলেটে আয়োজিত ফেসবুক লাইভে ‘গিভ অ্যাওয়ে’র মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্নোটেক্স গ্রুপ।
র্যাফেল ড্রতে দ্বিতীয় পুরস্কার হিসেবে গেম প্লেয়ার ‘প্লে স্টেশন ফাইভ’ পেয়েছেন ফারজানা আক্তার মাহি। আর তৃতীয় পুরস্কার হিসেবে অ্যাপল ওয়াচ সিরিজ-১০ পেয়েছেন রুবাইয়াত রুবা।
স্নোটেক্স গ্রুপ-এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ যাত্রা শুরু করেছে ২০১৮ সালে। ঢাকার মিরপুর-৬, বসুন্ধরা সিটির, মোহাম্মদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সারা’র আউটলেট রয়েছে।