Published : 08 Nov 2025, 09:51 PM
প্রাণ গ্রুপের ইলেকট্রনিক পণ্যের খুচরা বিক্রয়কেন্দ্র—ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম অফার সিজন ২’ এর মাধ্যমে টিভি কিনে গাড়ি জিতেছেন কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা মিঠুন সূত্রধর।
শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাণ গ্রুপ বলেছে, সম্প্রতি কুমিল্লার দেবিদ্বারের ভিশন এম্পোরিয়ামের শোরুম প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
মিঠুন সূত্রধর বলেন, “আমি কখনো ভাবিনি টিভি কিনে গাড়ি জেতা সম্ভব! এই পুরস্কার আমার পরিবারের আনন্দকে দ্বিগুণ করেছে।
“ভিশন এম্পোরিয়াম থেকে টিভি কিনেছিলাম মান ও দামের বিবেচনায়। কিন্তু এর সঙ্গে এমন একটি স্বপ্নের পুরস্কার পাব, এটা কল্পনাও করিনি। ভিশন এম্পোরিয়াম শুধু মানসম্মত পণ্যই দিচ্ছে না, গ্রাহকদের প্রতি তাদের আন্তরিকতা ও আস্থার প্রতিদানও দিচ্ছে। এজন্য আমি ভিশন পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের চিফ অপারেটিং অফিসার কে এম শামসুজ্জামান বলেন “আমরা সবসময় গ্রাহকদের স্বপ্নপূরণের অংশীদার হতে চাই। ‘ড্রিম হোম অফার সিজন ২’ তারই ধারাবাহিক উদ্যোগ, যেখানে গ্রাহকের সন্তুষ্টি ও বিশ্বাস আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের, হেড অব মার্কেটিং শফিক শাহিন, হেড অব সেলস রাসেল আহমেদ ও হেড অব অপারেশন ফরহাদ-উজ-জামান উপস্থিত ছিলেন।
প্রাণ গ্রুপ জানিয়েছে, দেশের চার শতাধিক এম্পোরিয়াম থেকে ৫ হাজার টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারছেন ক্রেতারা। এই ক্যাম্পেইনের মাধ্যমে দুটি গাড়ি, দুটি ফ্ল্যাট ছাড়াও ফ্রিজ, এসিসহ ৫৫৯টি পুরস্কার দেওয়া হবে।
২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ড্রিম হোম অফার সিজন ২’ ক্যাম্পেইনটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হচ্ছে বিজয়ীদের নাম।