১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিজয় সরণিতে ‘মিনিস্টার গ্যালারি’ উদ্বোধন

‘মিনিস্টার’ ও ‘মাইওয়ানের’ পণ্য ছাড়াও গ্যালারিতে ‘চিগো’ এবং ‘স্কাইওর্থ’ ব্র্যান্ডের পণ্য মিলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 06:32 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ঢাকার বিজয় সরণিতে ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ফ্ল্যাগশিপ শো-রুম ‘মিনিস্টার গ্যালারি’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

সম্প্রতি কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর শো-রুমটি উদ্বোধন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, “উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ইলেকট্রনিক পণ্য তৈরি করছে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা দেশের প্রতিটি প্রান্তে আমাদের পণ্য পৌঁছে দিতে কাজ করছি।”

‘মিনিস্টার’ ও ‘মাইওয়ানের’ পণ্য ছাড়াও গ্যালারিতে ‘চিগো’ এবং ‘স্কাইওর্থ’ ব্র্যান্ডের ইলেকট্রনিক ও হাউজহোল্ড পণ্য মিলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খান, কর্পোরেট সেলসের ডিরেক্টর মো. মাহাবুবুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্সের সহকারী পরিচালক মীর মোস্তাকির রহমান, অডিটের সহকারী পরিচালক মো. হাসানুজ্জান সুমন, আইটির সহকারী পরিচালক মো. গোলাম কিবরিয়া রনি ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের সহকারী পরিচালক কেএমজি কিবরিয়া।