Published : 26 Jul 2026, 12:02 AM
‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’ এর দুই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মোবাইল আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ।
শনিবার বিকাশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ’ এর উদ্যোগে অ্যাওয়ার্ডের চতুর্থ সংস্করণে ‘মোস্ট সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ দ্য ইয়ার ইন এমএফএস’ এবং ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বিকাশ।
রাজধানীর একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়। বিকাশের হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ার পুরস্কার গ্রহণ করেন।
বিকাশ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বলেছে, “সুন্দরবনের মৌয়ালদের জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ তৈরি করায় নদীপথে টাকা বহনের ঝুঁকি ও মধ্যস্বত্বভোগীদের শোষণ দূর হয়েছে। তাদের জীবনধারা সুরক্ষায় ভূমিকা রাখার গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সাহসেই বিকাশ’ ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন পুরস্কার এনে দিয়েছে।”