১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বিশেষ ছাড়ে’ ভর্তি নিচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে থাকছে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2025, 02:37 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

গ্রীষ্মকালীন ভর্তি উৎসব উপলক্ষে ‘বিশেষ অফারে’ শিক্ষার্থী  ভর্তির সুযোগ দিয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বলেছে, ভর্তি উৎসবে থাকছে ভর্তি ফির ওপরে ৫০ শতাংশ ছাড়। আর ২০ শতাংশ ছাড় থাকছে প্রথম সেমিস্টারে টিউশন ফিয়ে।

আগামী ৫ অগাস্ট পর্যন্ত থাকবে এ সুযোগ। পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

এতে আরও বলা হয়, ভর্তি উৎসব চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা পাবেন এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ। 

ভর্তির জন্য শিক্ষার্থীদের সরাসরি যোগাযোগ করতে হবে রমনার সিদ্ধেশ্বরী রোডে স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে। 

ভর্তি তথ্য জানতে এবং অনলাইনে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীরা স্টামফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.stamforduniversity.edu.bd) ব্যবহার করতে পারবেন। ফোনে (০৯৬১৩৬২২৬২২) কথা বলা যাবে ভর্তি বিষয়ক অফিসের সঙ্গে।