Published : 14 Jul 2026, 05:54 PM
গ্রীষ্মকালীন সেমিস্টারে ভর্তিচ্ছুদের জন্য স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ‘ভর্তি মেলা’।
পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মেলা চলাকালে শিক্ষার্থীরা ভর্তি ফি এর ওপর ৫০ শতাংশ ছাড়সহ ভর্তি ফরম বিনামূল্যে পাবেন।
ভর্তির জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী রোড ক্যাম্পাসের অ্যাডমিশন অফিস যোগাযোগ করা যাবে। ভর্তির তথ্য জানতে এবং অনলাইনে ভর্তির আবেদন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট এবং ০৯৬১৩-৬২২৬২২ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান অধ্যাপক ফারাহনাজ ফিরোজ এ ভর্তি মেলা উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক শরীফ নাফে আস্-সাবের, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জিয়াউল হাসান, প্রক্টর অধ্যাপক মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, ভর্তি মেলার আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার, অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ মোতাহের হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক ও অ্যাডমিশন বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) আশিক মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।