১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুলের যত্নে লিলির নতুন তেল বাজারে

‘অ্যাডভান্স এন্টি হেয়ার ফল সিরাম’ ও ‘অ্যাডভান্স হেয়ার গ্রোথ সিরাম’ নামে এ তেল পাওয়া যাচ্ছে বাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 05:49 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

চুলের যত্নে ঈদ ঘিরে নতুন দুটি ‘সিরাম হেয়ার ওয়েল’ বাজারে এনেছে কসমেটিকস ও স্কিন কেয়ার ব্র্যান্ড লিলি।

দেশের বিভিন্ন রিটেইল আউটলেটে ‘অ্যাডভান্স এন্টি হেয়ার ফল সিরাম’ ও ‘অ্যাডভান্স হেয়ার গ্রোথ সিরাম’ নামে এ তেল পাওয়া যাচ্ছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, “নিয়মিত ব্যবহারে এই তেল ৩০ দিনের মধ্যে চুল পড়া কমাতে সহায়তা করতে পারে। পাশাপাশি এটি চুলের গোড়া শক্ত করে, চুল ভাঙা কমাতে সাহায্য করে এবং খুশকি দূর করতে কার্যকর। এ ছাড়া চুলকে নরম ও মসৃণ রাখতে সহায়তা করার পাশাপাশি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি (ইউভি) রশ্মি থেকেও চুলকে সুরক্ষা দেয়।”