ইউসিবি এখন হাজীগঞ্জে
“চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী জেলা।”
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ২৩২তম শাখা চালু হলো চাঁদপুরের হাজীগঞ্জে।
সোমবার ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ আনুষ্ঠানিকভাবে শাখাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “এ বছরের প্রথম নয় মাসে ইউসিবি ১০ হাজার ১০০ কোটি টাকারও বেশি নেট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে এবং সাড়ে পাঁচ লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। এটি গ্রাহকদের আস্থা ও ভালোবাসারই প্রতিফলন।
“একসময় এই জেলা ছিল বড় বাণিজ্যকেন্দ্র। এখনও চাঁদপুর দেশের নবম বৃহত্তম রেমিটেন্স গ্রহণকারী জেলা। এই ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলের মানুষের জন্য ইউসিবি সর্বোত্তম ব্যাংকিং সেবা নিয়ে এসেছে, যাতে হাজীগঞ্জের মানুষ পায় তাদের প্রাপ্য সেবা, মর্যাদা ও আস্থা।”
