১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ওয়েবিনার

যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক আহমেদ মুসতাফা ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

উচ্চশিক্ষায় ইতিবাচক পরিবর্তন ও শিক্ষকদের আন্তর্জাতিক মানের পেশাদারিত্ব বৃদ্ধিতে ওয়েবিনার করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।

সোমবার রাত ৯টায় যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক আহমেদ মুসতাফা ওয়েবিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।

আইএসইউ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েবিনারে অধ্যাপক মুস্তাফা আধুনিক শিক্ষণ পদ্ধতি, ছাত্র–শিক্ষক যোগাযোগের উন্নয়ন, প্রযুক্তি–নির্ভর শিক্ষাদান এবং কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি অ্যাকটিভ লার্নিং, গবেষণাভিত্তিক শিক্ষাদান, ক্লাসরুম ‘এনগেজমেন্ট’, শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ এবং কার্যকর মূল্যায়ন সংক্রান্ত উপযোগী কৌশল তুলে ধরেন তিনি।

তিনি বলেন, “শিক্ষকরা নিজেরা অন্যকে তৈরি করার দ্বায়িত্ব নেন, দ্বায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।”

আইএসইউ কোষাধ্যক্ষ অধ্যাপক এইচ টি এম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন ও শিক্ষক-শিক্ষিকারা ওয়েবিনারে অংশ নেন।