২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে কাজ করবে প্রাণ ডেইরি ও এটিইসি

কর্মসূচির আওতায় দেশের ২৭ জেলায় দুগ্ধ খামারিদের জন্য পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি ‘স্বল্পমূল্যে’ সরবরাহ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 10:32 PM

Updated : 11 Sep 2026, 03:27 PM

বায়োগ্যাস প্রযুক্তি সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে সমঝোতা স্মারক সই করেছে প্রাণ ডেইরি লিমিটেড ও এটিইসি অস্ট্রেলিয়া ইটারন্যাশনাল লিমিটেড।

ঢাকার বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়েছে বলে শনিবার প্রাণ ডেইরির সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবুজশক্তি বায়োডাইজেস্টার’ কর্মসূচির আওতায় দেশের ২৭ জেলায় দুগ্ধ খামারিদের জন্য পরিবেশবান্ধব বায়োগ্যাস প্রযুক্তি ‘স্বল্পমূল্যে’ সরবরাহ করা হবে। অংশীদারত্বের আওতায় এটিইসি আধুনিক বায়োগ্যাস প্ল্যাট সরবরাহ করবে, যার মাধ্যমে গরুর গোবর থেকে গৃহস্থালির রান্নার জন্য পরিছন্ন বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব হবে।

একইসঙ্গে কৃষিকাজে ব্যবহারের জন্য জৈব সার তৈরি হবে। প্রাণ ডেইরি এই প্রযুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে।

প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং এটিইসি অস্ট্রেলিয়া ইটারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শুভাশীষ ভৌমিক চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রাণ ডেইরি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন তরফদার, অপারেশন ম্যানেজার জিহাদুল কবির, হেড অব মার্কেটিং সৈয়দ মুস্তায়িন কাদির এবং এটিইসির হেড অব সেলস মো. হাসিবুর হাসান রহমান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাফিউল ইসলাম চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।