কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করবে ট্রাস্ট ব্যাংক-জিপি
শুধু গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকদের জন্য আনা হবে কার্ডটি।
ট্রাস্ট ব্যাংক-জিপি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে সমঝোতা চুক্তি করেছে।
সমঝোতা স্মারকে ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে স্বাক্ষর করেন ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মো. মোস্তফা মোশাররফ এবং গ্রামীণফোনের পক্ষে স্বাক্ষর করেন পার্টনারশিপসের প্রধান মুনিয়া গনি।
সোমবার ট্রাস্ট ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু গ্রামীণফোনের জিপি স্টার গ্রাহকদের জন্য ডিজাইনকৃত কার্ডটি গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং তাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা যেমন ফ্রি জিপি ইন্টারনেট বান্ডেল, ডিসকাউন্ট ও অন্যান্য সুবিধা দিতে সহায়ক হবে।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার ইয়াসির আজমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
