ইউনিলিভার বাংলাদেশের ‘হেড অব লিগ্যাল’ আবদুল্লাহ যোবায়ের
ইউনিলিভার বাংলাদেশের আইনবিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দেবেন তিনি।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) ‘হেড অব লিগ্যাল ও হোম কেয়ার জেনারেল কাউন্সেল’ হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ যোবায়ের।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউবিএল বলছে, তিনি ইউনিলিভার বাংলাদেশের আইনবিষয়ক কার্যক্রমে নেতৃত্ব দেবেন এবং ব্যবসা, করপোরেট সুশাসন ও নিয়ন্ত্রক বিষয়ক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কৌশলগত আইনি পরামর্শ দেবেন।
একইসঙ্গে ইউনিলিভার বাংলাদেশের ম্যানেজমেন্ট কমিটিতেও যুক্ত হয়েছেন আবদুল্লাহ যোবায়ের।
যোবায়ের ২০২১ সালের অগাস্টে সিনিয়র লিগ্যাল কাউন্সেল হিসেবে ইউনিলিভার বাংলাদেশে যোগ দেন। বর্তমান দায়িত্ব গ্রহণের আগে তিনি এ পদে কর্মরত ছিলেন।
