১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হারল্যান স্টোরের ‘ঈদ ক্যাম্পেইন’

যেকোনো আউটলেট থেকে ১ হাজার টাকার পণ্য কিনলেই গ্রাহকরা ‘র‌্যাফেল ড্র’ এর মাধ্যমে জিতে নিতে পারবেন ‘গোল্ড সেট’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 12:59 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

প্রসাধনী পণ্য বিক্রেতা হারল্যান স্টোর ঈদ ক্যাম্পেইন ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ চালু করেছে।

রাজধানীর যমুনা ফিউচার পার্কে বৃহস্পতিবার এ ক্যাম্পেইন উদ্বোধন করেন অভিনেত্রী কেয়া পায়েল। মডেল বারিশা হক ও নাট্যাভিনেত্রী অতিথি ইসরাতও অনুষ্ঠানে ছিলেন।

হারল্যান স্টোরের যেকোনো আউটলেট থেকে ১ হাজার টাকার পণ্য কিনলেই গ্রাহকরা ‘র‌্যাফেল ড্র’ এর মাধ্যমে জিতে নিতে পারবেন ‘গোল্ড সেট’ ও গোল্ড ইনফিউজড লিমিটেড ‘এডিশন স্কিন কেয়ার’ পণ্য।

ক্যাম্পেইনের আওতায় প্রতি সপ্তাহে মোট চারটি আকর্ষণীয় ‘গোল্ড সেট’ এর পাশাপাশি প্রতিবার কেনাকাটায় গিফট কুপন রয়েছে।

কেয়া পায়েল বলেন, “হারল্যান স্টোর মানেই নিত্যনতুন চমক। প্রতিটি উৎসবে তারা গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার নিয়ে আসে। ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ অফারটি এবার গ্রাহকদের জন্য বড় সারপ্রাইজ।”

চাঁদরাত পর্যন্ত দেশের ১৫০টিরও বেশি আউটলেটে একযোগে চলবে এ ক্যাম্পেইন।