Published : 08 Jul 2025, 10:18 PM
হজ ও ওমরাহর জন্য অর্থ সঞ্চয়ে ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট (এমএইচএসএ) ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিম।
এ দুটি হিসাবে ধাপে ধাপে অর্থ সঞ্চয় করে গ্রাহকের হজ ও ওমরাহর স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক বলেছে, সঞ্চয় হিসাবের মাধ্যমে গ্রাহকরা হজ বা ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় ব্যয় যেমন, ভিসা, বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং অন্যান্য খরচ অগ্রিম প্রস্তুতির মাধ্যমে নির্বিঘ্নে পরিচালনা করতে পারেন। আগ্রহী ব্যক্তি তার সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী এক থেকে পঁচিশ বছর মেয়াদে ‘মুদারাবা হজ্জ সেভিংস অ্যাকাউন্ট’ খুলতে পারেন। মুদারাবা পদ্ধতিতে দেওয়া হয় সর্বোচ্চ মুনাফা।
ব্যাংকটি বলছে, গ্রাহক তার পরিকল্পনা ও আর্থিক সামর্থ্য অনুযায়ী হিসাবের মেয়াদের ভিত্তিতে কিস্তির পরিমাণ নির্ধারিত করতে পারেন। গ্রাহক হিসাবের পূর্বনির্ধারিত মেয়াদের আগেই হজ সম্পাদনে আগ্রহী হলে মুদারাবা হজ সঞ্চয় হিসাবে জমা করা অর্থের সঙ্গে ওই বছর নির্ধারিত হজের টাকার অবশিষ্ট অংশ জমা করে হজ পালন করতে পারবেন।
একইভাবে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তি তার সামর্থ্য ও পরিকল্পনা অনুযায়ী ১ থেকে ১২ বছর মেয়াদে মাসিক কিস্তিতে উমরাহর টাকা জমা করতে পারেন।
১৮ বছর বা তদূর্ধ্ব ব্যক্তি নিজ নামে এবং অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে তার নামে পিতামাতা অথবা আইনগত অভিভাবক এই হিসাব খুলতে পারবেন। মুদারাবা পদ্ধতিতে মুনাফা প্রদান দেওয়া হয় এ অ্যাকাউন্টেও।
ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা কিংবা এজেন্ট আউটলেটে অ্যাকাউন্ট খোলা যাবে। এর জন্য হিসাবধারী ও নমিনির এক কপি করে মোট দুই কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের কপি দিয়ে হিসাব খোলা যায়। সেলফিন অ্যাপ ব্যবহার করেও গ্রাহক নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারেন।
মাসিক কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে পরিশোধের সুযোগ রয়েছে। সেলফিন অ্যাপ ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমেও কিস্তির টাকা ট্রান্সফার করা যাবে।