পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাস দিল আইএফআইসি ব্যাংক
উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামের হাতে বাসের চাবি হস্তান্তর করেছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন বহরে যুক্ত হল আরেকটি বাস।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় আইএফআইসি ব্যাংক নতুন বাস দিয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামের হাতে বাসের চাবি হস্তান্তর করেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন।
অনুষ্ঠানে মেহমুদ হোসেন বলেন, “আইএফআইসি ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি সামাজিক অঙ্গীকার নিয়ে পথ চলে। বিশ্ববিদ্যালয় জ্ঞান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের উন্নয়নে জোরালো ভূমিকা রাখছে, আর আইএফআইসি ব্যাংক সেই মহৎ যাত্রায় বন্ধুর মত যথাসাধ্য পাশে থাকবে।”
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অফ ব্রাঞ্চ বিজনেস রফিকুল ইসলাম, হেড অফ অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) দিলিপ কুমার মন্ডল, পবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
