১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুধবার কেএফসি খেয়ে বিকাশে দাম দিলে শিক্ষার্থীদের বিশেষ ছাড়

শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখিয়ে ৩২৯ টাকা দামের দুটি হট ও ক্রিস্পি চিকেন পাচ্ছেন মাত্র ১৯৮ টাকায়, আর পেমেন্ট বিকাশ করলে পাবেন আরও ৩০ টাকা ক্যাশব্যাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 10:16 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

কেএফসিতে প্রতি বুধবার স্টুডেন্ট আইডি দেখিয়ে বিকাশে দাম দিলে মিলবে বিশেষ ছাড়। 

মঙ্গলবার বিকাশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রাইড চিকেন ব্র্যান্ড কেএফসি কেবল শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এই বিশেষ অফার।

শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড দেখিয়ে ৩২৯ টাকা দামের দুটি হট ও ক্রিস্পি চিকেন পাচ্ছেন মাত্র ১৯৮ টাকায়, আর পেমেন্ট বিকাশ করলে পাবেন আরও ৩০ টাকা ক্যাশব্যাক।

কেএফসিতে এই এক্সক্লুসিভ অফারটি স্টুডেন্টরা উপভোগ করতে পারবেন প্রতি বুধবার। আগামী ২৫ জুন পর্যন্ত এ সুযোগ মিলবে।  

অর্থাৎ আগামী ২৮ মে, ৪ জুন, ১১ জুন, ১৮ জুন এবং ২৫ জুন এই সুযোগ থাকবে। তবে ক্যাম্পেইন চলাকালে একবারই নেওয়া যাবে এ অফার।