১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাটা নিয়ে এসেছে ‘পূজা কালেকশন’

বাটা জানিয়েছে, তাদের সব বিক্রয়কেন্দ্র ও ওয়েবসাইটে বিশেষ এই পূজা কালেকশনের পণ্যগুলো পাওয়া যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 07:12 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

শারদীয় দুর্গোৎসব সামনে রেখে বাটা বাংলাদেশ নিয়ে এসেছে ‘পূজা কালেকশন ২০২৫’। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাটা জানিয়েছে, তাদের সব বিক্রয়কেন্দ্র ও ওয়েবসাইটে বিশেষ এই পূজা কালেকশনের পণ্যগুলো পাওয়া যাচ্ছে।

বাটা বলছে, এবার পূজা কালেকশনের সবচেয়ে বড় আকর্ষণ হল তাদের ‘বাটা কমফিট’। দুর্গাপূজার মত বড় উৎসবের দিনে দীর্ঘ সময় পড়ে থাকতে এই জুতাগুলো সবচেয়ে উপযোগী। 

এছাড়া নারী, পুরুষ ও শিশুদের জন্য নানা ধরনের জুতার সমাহার রয়েছে; যাতে সকলেই পূজায় পরার জন্য সঠিক জুতাটি খুঁজে পান। 

এবার পূজায় থাকবে বাটার ‘প্রিমিয়াম কালেকশন’। নতুন এ কালেকশনের দাম শুরু হয়েছে ১ হাজার ৪৯৯ টাকা থেকে।

বাটা বাংলাদেশ বলছে, ক্রেতাদের কেনাকাটা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করতে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় ব্যাংকের সঙ্গে তারা অংশীদারত্ব করেছে। 

এসব ব্যাংকের কার্ড যাদের থাকবে, তারা ক্যাশব্যাকের বিশেষ অফার উপভোগ করতে পারবেন। শোরুমে কিংবা অনলাইনে–উভয় ক্ষেত্রেই ক্রেতারা এ সুবিধা উপভোগ করতে পারবেন।