Published : 12 Dec 2025, 12:38 AM
নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের বিশ্বখ্যাত নাটক হেডা গ্যাবলারের আধুনিক রূপান্তর ‘হেলেন’ মঞ্চস্থ হলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাংগুয়েজেস (ডিইএমএল) বিভাগের শিক্ষার্থীরা নাটকটি মঞ্চায়ন করেন বলে প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
নাটকটি পরিচালনা করেন আইইউবির ইংরেজি সাহিত্যের অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান। আধুনিক বাংলাদেশের প্রেক্ষাপটে এক নারীর মানসিক টানাপোড়েন, সামাজিক নিয়মের চাপ ও ব্যক্তিস্বাধীনতার সংগ্রামকে তুলে ধরেছে নাটক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুল্ডব্রান্ডসেন, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম ও উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড।
হেডা গ্যাবলারের আধুনিক নাট্যরূপ দিয়েছেন অধ্যাপক আহসানুজ্জামান, কানিজা চৌধুরী, কাজী রাইদাহ আফিয়া নুসাইবা ও নূরজাহান ঐশী।
অভিনয়ে ছিলেন অর্নব সরকার, ফারজানা ফাইজা, এম. রেহনিম সাজিদ রোহান, নূরজাহান ঐশী, সাদিয়া সুলতানা, সৃজন সৈকত, সায়েদা এস. তাহরিন ও ইয়াশনা জারিন। নৃত্য পরিচালনা করেন রিফাত মুনমুন। কোরিওগ্রাফিতে ছিলেন মাহবুবা জাহান আশরাফি।
সেট এবং মঞ্চসজ্জায় ছিলেন আনিকা জাহান আইশি, ইন্দিরা বড়ুয়া, মো. সাফওয়ান ইসলাম, তাহসিন আরা সামান্তা ও তাশরিহা আব্দুল্লাহ।
রূপসজ্জা এবং কস্টিউমে ছিলেন আইমান শাহলা, জাফনা বিনতে সাখাওয়াত, তাহসিন আরা সামান্তা, সাদিয়া সুলতানা ও নুসরাত ইসলাম ইশা।
প্রকাশনায় ছিলেন কানিজা চৌধুরী এবং রাইদাহ জাহিন, গানের কথা ও সঙ্গীতে মেহেদী হাসান আকাশ এবং আলোকসজ্জা ও ব্যবস্থাপনায় ছিলেন সৌহার্দ্য পাল।