Published : 02 Jun 2026, 09:44 PM
প্রতিষ্ঠার ২৭তম বার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, সব শাখা, উপশাখায় কেক কেটে গ্রাহকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
প্রধান কার্যালয়ে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) অন্যান্য কর্মকর্তাদের নিয়ে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন।
তিনি বলেন, “মার্কেন্টাইল ব্যাংক ২৭ বছর ধরে কঠোর পরিশ্রমে একটি গ্রাহকবান্ধব, বিশ্বস্ত ও টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি থাকবে।”
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, “ব্যাংকিং সেবা আরো ব্যাপক ও বিস্তৃত করাসহ চলতি বছর খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন ঋণ দেওয়ার ক্ষেত্রে কৃষি, এসএমই ও রিটেইল খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে বিভিন্ন জায়গায় শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে।”
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম. এ. খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, উদ্যোক্তা পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও অধ্যাপক নাসরিন সুলতানা বক্তব্য দেন।
উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, মো. জাহিদ হোসেন ও তাপস চন্দ্র পাল এবং এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও প্রধান শাখার প্রধান মো. আব্দুল আউয়ালও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।