সাউথইস্ট বিজনেস স্কুলে ‘এমবিএ গালা নাইট’
‘নেতৃত্ব, কর্মজীবনের অগ্রগতি ও পরিবর্তনশীল ব্যবসায়িক পরিস্থিতি’ নিয়ে একটি প্যানেল আলোচনাও হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থীদের অধ্যবসায়, অর্জন ও পেশাগত উন্নয়ন উদযাপনে অনুষ্ঠিত হল ‘এমবিএ গালা নাইট’।
শনিবার সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে এ আয়োজন করে সাউথইস্ট বিজনেস স্কুল।
এমবিএ ক্লাবের সহযোগিতায় এ আয়োজনে দেশের খ্যাতিমান করপোরেট লিডার ও উদ্যোক্তারা যোগদান করেন বলে রোববার বিশ্ববদ্যিালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক তানভীর ফিত্তিন আবির।
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ ‘কি-নোট’ উপস্থাপন করেন।
অধ্যাপক আবিরের সঞ্চালনায় ‘নেতৃত্ব, কর্মজীবনের অগ্রগতি এবং পরিবর্তনশীল ব্যবসায়িক পরিস্থিতি’ নিয়ে একটি প্যানেল আলোচনা হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম এ অনুষ্ঠানে অংশ নিয়ে করপোরেট খাতের চাহিদার সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতার সমন্বয় সাধনে গুরুত্ব দেন।
সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মো. সিরাজুল ইসলাম অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
