১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানারাতে বৈশাখি উৎসব ও ঈদ পুনর্মিলনী

ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে অন্তত ১০টি করে গাছ রোপণের আহ্বান।

মানারাতে বৈশাখি উৎসব ও ঈদ পুনর্মিলনী
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে বৈশাখি উৎসব ও ঈদ পুনর্মিলনীর উব্দোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

বৈশাখি উৎসব ও ঈদ পুনর্মিলনীতে আনন্দে মাতল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকরা।

শনিবার বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গম্ভীরা, সংগীত, কৌতুক পরিবেশন, কবিতা আবৃত্তি ও নাটক-নাটিকা মঞ্চায়ন করা হয়।

পিঠা-পুলি, চটপটি-ফুসকা, আচারসহ বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খাদ্যপণ্য এবং হস্ত ও কারুশিল্প প্রদর্শনীর আয়োজন ছিল সবার জন্য। 

সকালে জমকালো এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মানারাত ইউনিভার্সিটি সংখ্যা নয়, গুণগত শিক্ষা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, “নিয়ম বহির্ভূতভাবে এ বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ দেওয়া হয় না। নিয়োগ পরীক্ষায় প্রথম যিনি হন, তাকেই নিয়োগ দেওয়া হয়। 

“আমরা মনে করি, গুণগত শিক্ষা তখনই নিশ্চিত করতে পারব, যখন মানসম্পন্ন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। তাই আমরা গুণগত শিক্ষক-শিক্ষিকা নিয়োগে আপোষহীন।”

ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে অন্তত ১০টি করে গাছ রোপণের এবং গাছগুলো বড় না হওয়া পর্যন্ত লালন-পালনেরও আহ্বান জানান তিনি। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুছ ছবুর খান বলেন, “বৈশাখি উৎসবকে সার্বজনীন করার কারিগর হলেন প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা। তিনি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে বৈশাখি উৎসব ভাতা চালু করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানও বৈশাখি ভাতা চালু করে।”

বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মশিউর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মেখলা সরকার, হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মোয়াজ্জম হোসেন।