ইবিতে বরখাস্ত হচ্ছেন ৩০ শিক্ষক-কর্মকর্তা, শাস্তির মুখে ৩৩ শিক্ষার্থীও
“এটাই তো এখন দেশের রাজনৈতিক সংস্কৃতির নিষ্ঠুর নিয়তি হয়ে দাঁড়িয়েছে,” বলেন অধ্যাপক মাহবুবুল আরফিন।
জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ৩০ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
একই অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার কিংবা তাদের সনদ বাতিলের সিদ্ধান্তও নিয়েছে ইবি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাময়িক বরখাস্তের তালিকায় ১৯ জন শিক্ষক রয়েছেন। কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ১১ জন।
তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ‘শাস্তি নির্ধারণ কমিটি’ গঠনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
গত ১৫ মার্চ আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক আকতার হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেন ইবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের কারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন, তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।
কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযোগ ওঠা ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিস পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর কমিটির সবশেষ প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তালিকায় থাকা শিক্ষকরা হলেন—ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন, অর্থনীতি বিভাগের অধ্যাপক দেবাশীষ শর্মা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক বাকী বিল্লাহ ও অধ্যাপক রবিউল হোসেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক কাজী আখতার হোসেন ও অধ্যাপক শেলীনা নাসরিন, ইংরেজি বিভাগের অধ্যাপক এএইচএম আক্তারুল ইসলাম ও অধ্যাপক মিয়া রাসিদুজ্জামান।
এছাড়া ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাহবুবুল আরফিন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক তপন কুমার জোদ্দার, আইন বিভাগের অধ্যাপক শাহজাহান মণ্ডল ও অধ্যাপক রেবা মণ্ডল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফরোজা বানু, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেনের নামও রয়েছে তালিকায়।
বরখাস্তের মুখে পড়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন—প্রশাসন ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার আলমগীর হোসেন খান ও আব্দুল হান্নান, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদ হাসান মুকুট, একই দপ্তরের উপ-রেজিস্ট্রার আব্দুস সালাম সেলিম, প্রশাসন ও সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার ইব্রাহীম হোসেন সোনা, সামাজিক বিজ্ঞান অনুষদের শাখা কর্মকর্তা উকীল উদ্দিন, ফার্মেসি বিভাগের জাহাঙ্গীর আলম (শিমুল)।
এছাড়া আইসিটি সেলের প্রশাসনিক কর্মকর্তা জে এম ইলিয়াস, অর্থ ও হিসাব বিভাগের শাখা কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার (ফটোগ্রাফি) শেখ আবু সিদ্দিক রোকন ও পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী রেজিস্ট্রার মাসুদুর রহমানও আছেন তালিকায়।
একই অভিযোগে ৩৩ জন শিক্ষার্থীকেও শাস্তির মুখে পড়তে হচ্ছে। এদের মধ্যে যাদের লেখাপড়া শেষ হয়েছে, তাদের সনদ বাতিল করা হবে। আর এখনও যারা অধ্যায়নরত, তাদের পড়তে হবে বহিষ্কারের মুখে।
শিক্ষার্থীদের তালিকায় আছেন—ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের বিপুল খান, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মেহেদী হাসান হাফিজ ও শাহীন আলম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রতন রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মুন্সি কামরুল হাসান অনিক, মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের হুসাইন মজুমদার, বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৃদুল রাব্বী, ইংরেজি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফজলে রাব্বী, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শাকিল, ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিমুল খান, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কামাল হোসেন, ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাসুদ রানা, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেজবাহুল ইসলাম, সমাজকল্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনিক কুমার, বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আব্দুল আলিম, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজন রায়, শেখ সোহাগ ও শাওন।
শাস্তির মুখে পড়ছেন অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তানভীর ও শেখ সাদি, সমাজকল্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাজহারুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মনিরুল ইসলাম আসিফ, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মারুফ ইসলাম, চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের পিয়াস, বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফারহান লাবিব ধ্রুব, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রাঞ্জল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাবিল আহমেদ ইমন।
ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের রাফিদ, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আদনান আলি পাটোয়ারি, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লিয়াফত ইসলাম রাকিব এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইমামুল মুক্তাকী শিমুলের নামও রয়েছে তালিকায়।
বরখাস্তের মুখে পড়া ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাহবুবুল আরফিন বলেন, “এটাই তো এখন দেশের রাজনৈতিক সংস্কৃতির নিষ্ঠুর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে এ মুহূর্তে আর কিছুই বলার নেই’। ইবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অগণতান্ত্রিক অসাংবিধানিক ও বেআইনি।
