Published : 17 Jan 2026, 02:21 PM
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) তৃতীয় সমাবর্তন হতে যাচ্ছে সোমবার।
সেদিন সকালে চট্টগ্রামের টাইগারপাসের নেভি কনভেনশন সেন্টারে সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে রাষ্ট্রপতির পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করবেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
সমাবর্তন বক্তা হিসেবে এতে যোগ দেবেন ব্র্যাকের চেয়ারপারসন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমান।
অনুষ্ঠানে সিআইইউর বিভিন্ন অনুষদের মোট ১৬৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হবে এবং সাত শিক্ষার্থীকে তাদের নিজ প্রোগ্রামে কৃত্বিত্বের জন্য ‘টপ এ্যাচিভার্স’ এওয়ার্ড দেওয়ার কথা রয়েছে।