১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আইনের শিক্ষার্থীরাই আগামীর নীতিনির্ধারক’

অনুষ্ঠানে আইন পেশায় নৈতিকতা বজায় রাখা ও ন্যায়বিচারের প্রতি অটল থাকার গুরুত্ব তুলে ধরা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 11:36 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

আইনের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের নীতি-নির্ধারক ও দেশের ভবিষ্যৎ কাণ্ডারী তৈরি হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি মো. সেলিম।

শনিবার উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলে এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিচারপতি সেলিম বলেছে, “তোমরা যারা আজ আইন বিভাগে পড়ছো, তোমরাই আগামীর নীতিনির্ধারক, তোমরাই ভবিষ্যৎ।”

এ সময় তিনি আইন পেশায় নৈতিকতা বজায় রাখা ও ন্যায়বিচারের প্রতি অটল থাকার গুরুত্ব তুলে ধরেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বিচারপতি সেলিম বলেন, “শিক্ষার্থীরা যেন আইন পেশাকে শুধু কর্মজীবনের সুযোগ নয়; বরং ন্যায়, সত্য ও মানবসেবার এক আজীবন অঙ্গীকার হিসেবে গ্রহণ করে।”

উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াসমীন আরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানেই সমৃদ্ধ করছে না, বরং বাস্তব অভিজ্ঞতা ও নৈতিক নেতৃত্বের জন্যও প্রস্তুত করছে, যাতে তারা দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে।”

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।