২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নবীনদের বরণ করল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

অনুষ্ঠানে উপাচার্য পারভিন হাসান পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ওপর জোর দেন।

নবীনদের বরণ করল সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে ‘ফল-২০২৪’ সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2024, 08:06 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

নানা আয়োজনে ‘ফল-২০২৪’ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বেসরকারি সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে বৃহস্পতিবার নবীনবরণ অনুষ্ঠান হয় বলে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংগীতশিল্পী এলিটা করিম নবীনদের বিশ্ববিদ্যালয় থেকেই কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন।

অপরদিকে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ওপর জোর দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক পারভিন হাসান।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ার পারসন কাজী জাহেদুল হাসান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।