২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমওইউ

“এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আন্তর্জাতিক পরিচিতি এবং গবেষণা সহযোগিতাকে অর্থবহ উপায়ে বাড়িয়ে তুলবে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 12:38 AM

Updated : 26 Aug 2026, 01:15 PM

শিক্ষা বিনিময় ও সহযোগিতা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়ায় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয় বলে সাউথইস্ট ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক মাহবুবুল ইসলাম এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষে চেয়ারম্যান ও চ্যান্সেলর আবু বকর হানিফ চুক্তিতে সই করেন। 

অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম বলেন, “এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আন্তর্জাতিক পরিচিতি এবং গবেষণা সহযোগিতাকে অর্থবহ উপায়ে বাড়িয়ে তুলবে।” 

হাসান কারাবুক বলেন, “আমরা জ্ঞান এবং বৈশ্বিক অংশগ্রহণকে এগিয়ে নিতে সাউথইস্ট ইউনিভার্সিটির সাথে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আনন্দিত।”