১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন ৭টা থেকে বন্ধ

থার্টিফার্স্টের আগে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথ বহিরাগতদের প্রবেশ রোধের জন্য বন্ধ রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন ৭টা থেকে বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার মেট্রোরেলের টিএসসি স্টেশন খোলার পর সেখান থেকে বেরিয়ে আসছেন যাত্রীরা। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ইংরেজি নতুন বছর বরণে থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধা ৭টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বুধবার সন্ধ্যা থেকে টিএসসি সংলগ্ন এ স্টেশনে গাড়ি থামবে না বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেলের উপ প্রকল্প পরিচালক (জনসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এসব তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এদিন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে নিয়মিত সময়সূচির বাইরেও বিশেষ ব্যবস্থায় বাড়তি ট্রেন চালায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এরই মধ্য ইংরেজি নতুন বছর শুরুর আগে নিরাপত্তার অংশ হিসেবে বুধবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথ বহিরাগতদের প্রবেশ রোধের জন্য বন্ধ রাখা হয়েছে।

মেট্রোরেলের একজন কর্মকর্তা বলেন, মূলত মেট্রোরেলে করে বহিরাগতরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসিতে প্রবেশ করতে না পারে সেজন্যই এ স্টেশন বন্ধ রাখা হয়েছে।