১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৮তম বিশেষ বিসিএস: আরও ২৭৯২ প্রার্থীর ভাইভা ২৪ অগাস্ট থেকে

পিএসসি কার্যালয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ ভাইভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

চিকিৎসক নিয়োগের ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আরও ২ হাজার ৭৯২ প্রার্থীর ভাইভা ২৪ অগাস্ট থেকে শুরু হবে।

সোমবার তাদের মৌখিক পরীক্ষা শুরুর এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সহকারী সার্জন পদের এসব প্রার্থীর ভাইভা পিএসসি কার্যালয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিশেষ এ বিসিএসের মৌখিক পরীক্ষা গত ৬ অগাস্ট শুরু হয়।

সূচি দেখুন এখানে 

তিন হাজার চিকিৎসক নিয়োগের বিশেষ এ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন প্রার্থী।

তাদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন। 

গত ২০ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। তিন হাজার চিকিৎসকের মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

আরও পড়ুন:

৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৫২০৬ প্রার্থী