Published : 05 Sep 2026, 01:48 PM
নবীন শিক্ষার্থীদের বরণ আর সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি।
সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, একই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য উম্মে সালমা এবং ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শীপু) ও মীর আবদুল আলিম।