২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিইউপি বিতর্কে জিতল আইইউবি

এ প্রতিয়োগিতায় অংশ নিয়েছে মোট ২৮টি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 09:12 PM

Updated : 24 Oct 2022, 09:24 PM

‘বিইউপি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায়’ বিজয়ী হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে।

গত শুক্র ও শনিবার বিইউপি ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইইউবি।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ, ব্র্যাক ইউনিভার্সিটি ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সঙ্গে প্রতিযোগিতা করে জয়ের মুখ দেখেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ওয়াসি চৌধুরী ও আহমদ তৌসিফ জামির দল।

বিইউপির এ আয়োজনে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৮টি দল।