১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন মোর্শেদ হাসান খান

তিনি সাদা দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 01:58 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট-এর সদস্য মনোনীত হয়েছেন মা‌র্কেটিং বিভা‌গের অধ্যাপক মোর্শেদ হাসান খান। 

বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়।

এতে বলা হয়, দুই বছরের জন্য মনোনীত সিন্ডিকেট সদস্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফের জায়গায় মোর্শেদ হাসান খানকে সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের দায়িত্ব পালনে রাষ্ট্রপতি ও আচার্যের অনুমতিক্রমে মনোনয়ন দেওয়া হলো। 

অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’র আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।