১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জগন্নাথের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

চারুকলা অনুষদভুক্ত 'ই-ইউনিট' এর পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 03:38 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর থেকে।

চারুকলা অনুষদভুক্ত 'ই-ইউনিট' এর পরীক্ষার মধ্য দিয়েই এবারের ভর্তি কার্যক্রমের সূচনা হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পেইজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

কোন পরীক্ষা কবে

আগামী ১৩ ডিসেম্বর ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা হবে।

এরপর হবে ২৬ ডিসেম্বর এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা। পরদিন ২৭ ডিসেম্বর সি-ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষার তারিখ রাখা হয়েছে।

এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) এবং ওই মাসের ২৩ তারিখ বি-ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।