ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা শনিবার
দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে পরীক্ষা দেবেন ১ লাখ ৭ হাজার ৭০১ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার নেওয়া হবে।
এদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ভর্তি হবে।
ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে এ বছর ১ লাখ ৭ হাজার ৭০১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান শনিবার সকাল সাড়ে ১১টায় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন।
