১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইস্ট ওয়েস্টের ২৫তম সমাবর্তন: স্বর্ণপদক পেলেন ৯ শিক্ষার্থী

সমাবর্তন বক্তা ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ঢাকার আফতাবনগর খেলার মাঠে সমাবর্তস অনুষ্ঠান হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

এবার আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ১ হাজার ৮৫৭ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়।

এছাড়া সিজিপিএ ৪ পাওয়া নয় শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণপদক। 

মোবাশ্বের মোনেম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান ও দক্ষতা তখনই অর্থবহ হয়, যখন তা নৈতিকতার আলোকে পরিচালিত হয়। সেই সঙ্গে দেশকে ভালবাসার পরামর্শ দেন তিনি।

বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপট তুলে ধরে অধ্যাপক মোনেম জাতীয় ও বৈশ্বিক অস্থিরতা দূর করে শান্তির ও বাসযোগ্য পৃথিবী গড়তে তরুণদের আহ্বান জানান।

এবার সমাবর্তন বক্তা ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।