আইইউবিএটির প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার
১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।
বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৩৫তম প্রতিষ্ঠবিার্ষিকী শুক্রবার।
সেদিন ক্যাম্পাসে নানা আয়োজনে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইইউবিএটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জুবের আলিম ও উপাচার্য আবদুর রব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক পরিচালক অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান আইইউবিএটি প্রতিষ্ঠা করেন।
রাজধানীর উত্তরায় প্রায় ২০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত শিক্ষালয়টিতে বর্তমানে ১৪টি বিভাগে হাজারো শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ২০২৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় আইইউবিএটি পঞ্চম অবস্থানে ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেক করা হয়েছে।
