১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুল হাসান

আগামী চার বছরের জন্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদুল হাসান
অধ্যাপক শেখ মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 08:37 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসাবে দায়িত্ব পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রোববার তাকে যবিপ্রবির উপ-উপাচার্য হিসাবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ জানান, প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী চার বছরের জন্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসানকে উপ-উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদটি এতদিন খালি ছিল।