১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ ভর্তি মেলা চলবে দুই সপ্তাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

বেসরকারি উত্তরা ইউনিভার্সিটির স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে স্প্রিং-২০২৫ সেশনে ভর্তিতে মেলা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে বুধবার উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা মেলা উদ্বোধন করেন, যা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে মেলা ঘিরে বিভিন্ন বিভাগের ১৪টি স্টল ও বিভিন্ন ক্লাবের প্রদর্শনীসহ মোট ২৭ স্টল রয়েছে।

“স্নাতক প্রোগ্রামে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ ও স্নাতকোত্তর প্রোগ্রামে ২৫ থেকে ৫০ শতাংশ স্কলারশিপে ভর্তি চলছে। মেলায় ভর্তি হলে শিক্ষার্থীরা স্কলারশিপের পাশাপাশি ব্যাগসহ বিভিন্ন উপহারও পাবেন।”

উপাচার্য বলেন, উচ্চশিক্ষা গ্রহণে উত্তরা ইউনিভার্সিটিতে ৪০টি প্রোগ্রাম চালু রয়েছে। এবারের ভর্তি মেলা স্প্রিং-২০২৫ উপলক্ষে ভর্তি ফি ও টিউশন ফিতে নানাবিধ সুযোগ ও স্কলারশিপ দেওয়া হচ্ছে।

উপ-উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।