১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার বিক্রয়কেন্দ্র চালু

এই সিমেন্ট যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি, বলছে উৎপাদনকারী মেঘনা গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ফরিদপুরে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ এর একটি ডিলার বিক্রয়কেন্দ্র মেসার্স ফাহিম ট্রেডিং চালু হয়েছে।

সোমবার এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে মেঘনা গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) এই সিমেন্ট যেকোন স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি ও অত্যাধিক কার্যকরি। এ সিমেন্টে আছে ওপিসি ও পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্য। 

এতে বলা হয়, প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা দেবে এই সিমেন্ট। আর প্রথম ২ দিনে সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০ শতাংশ এবং প্রায় ৮৫ শতাংশ প্রথম ৭ দিনে পাওয়া যায়। এছাড়া দীর্ঘমেয়াদি  শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায় এবং ইটের গাঁথুনি দ্রত শুরু করা যায়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডিজিএম (টিএসডি) সুদীপ্ত রায়, ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. জিয়ারুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, ঢালাই স্পেশাল সিমেন্টের ফরিদপুরের ডিলার মেসার্স ফাহিম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন।