১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি কাজে ব্যাংক গ্যারান্টি নিতে পারবে বিদেশি কোম্পানি

বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কর্মরত হতে হবে। এ গ্যারান্টি শুধু সংশ্লিষ্ট প্রকল্পের জন্য হতে হবে।

সরকারি কাজে ব্যাংক গ্যারান্টি নিতে পারবে বিদেশি কোম্পানি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 11:40 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

আন্তর্জাতিক দরপত্রে অংশ নিতে বিদেশি কোম্পানিগুলো এখন থেকে দেশের সব তফসিলি ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টি নিতে পারবে।

বিদেশি মুদ্রাতেই এ ব্যাংক গ্যারান্টি ব্যাংকগুলো দিতে পারবে বলে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক সার্কুলারে বলেছে, সরকারের দেওয়া বাংলাদেশের অভ্যন্তরে প্রকল্পের জন্য আন্তর্জাতিক দরপত্রে অংশ নিতে এ ব্যাংক গ্যারান্টি নিতে পারবে বিদেশি কোম্পানিগুলো। তবে বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কর্মরত হতে হবে। এ ব্যাংক গ্যারান্টি শুধু সংশ্লিষ্ট প্রকল্পের জন্য হতে হবে।

ব্যাংক গ্যারান্টি দেওয়ার সময়ে প্রচলিত বিধি, ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ নীতিমালা অনুসরণের সঙ্গে প্রয়োজনীয় জামানত রাখতে হবে।

ব্যাংক গ্যারান্টির বিপরীতে দেওয়া বিদেশি মুদ্রা সংশ্লিষ্ট কোম্পানি স্থানীয় মুদ্রায় পরিশোধ করতে পারবে। ব্যাংক গ্যারান্টি দেওয়ার সময়ে একক গ্রাহক সীমা পরিপালন করতে নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায়।

প্রয়োজনে ব্যাংকের পর্ষদ বা কোনো কর্তৃপক্ষের অনুমোদন নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।