১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইউনিলিভারের নতুন চেয়ারম্যান রুহুল কুদ্দুস

আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

ইউনিলিভারের নতুন চেয়ারম্যান রুহুল কুদ্দুস
রুহুল কুদ্দুস খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 07:45 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের নতুন চেয়ারম্যান হলেন রুহুল কুদ্দুস খান।

এর আগে তিনি কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তাকে চেয়ারম্যান করার তথ্য দিয়েছে বহুজাতিক কোম্পানিটি।

গত জুন মাসের প্রথম সপ্তাহে মাসুদ খান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান হলে তিনি ইউনিলিভার চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন।

রুহুল কুদ্দস তিন বছর দায়িত্ব পালন করবেন।