Published : 10 Feb 2025, 03:16 PM
কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক-২০২৩’ পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর হাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এ পুরস্কার তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ বছর ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই কৃষি পদক দেওয়া হয়েছে। এর মধ্যে সেরা কৃষি রপ্তানিকারক ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে প্রাণ ডেইরি।
প্রাণ ডেইরি জানিয়েছে, ২০০১ সালে দেশে দুগ্ধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ শুরু করে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্রাণ ডেইরি। তারাই দেশে প্রথম ‘ডেইরি হাব’ ব্যবস্থা প্রচলন করে। এসব হাবের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ছোট-ছোট ‘দুগ্ধ সংগ্রহ কেন্দ্র’ প্রতিষ্ঠার মাধ্যমে সরাসরি খামারিদের প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে দুধ সংগ্রহ করে আসছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়।