১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিশন ফ্রিজ কিনে গাড়ি জিতলেন নীলফামারীর অনন্ত কুমার

“প্রথমে ভেবেছি কেউ আমার সাথে প্রতারণা করে অর্থ চাইবে। কিন্তু ভিশন এম্পোরিয়ামে যাওয়ার পর আমি নিশ্চিত হতে পারলাম যে আমি সত্যিই গাড়ি জিতেছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

দেশীয় ইলেকট্রনিক্স রিটেইল চেইন ‘ভিশন এম্পোরিয়ামের’প্রচারাভিযান ‘ড্রিম হোম’ অফারে ফ্রিজ কিনে গাড়ি জিতেছেন নীলফামারীর ডোমার উপজেলার অনন্ত কুমার কর্মকার। 

সম্প্রতি ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তার হাতে গাড়ির চাবি হস্তান্তর করা হয় বলে বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এর আগে এ ক্যাম্পেইনে অংশ নিয়ে ফ্ল্যাট জেতেন লালমনিরহাটের মাসিয়াত আরা মারিয়া ও গাড়ি জেতেন সিলেটের আম্বরখানার গালিব মাহমুদ।

গাড়ির চাবি হাতে পেয়ে অনন্ত কুমার কর্মকার বলেন, “আমাকে একজন ফোন দিয়ে বললেন যে, আমি ভিশন এম্পোরিয়ামের ‘ড্রিম হোম’ অফারে একটা গাড়ি জিতেছি। আমি প্রথমে ভেবেছি কেউ আমার সাথে প্রতারণা করে অর্থ চাইবে। কিন্তু ভিশন এম্পোরিয়ামে যাওয়ার পর আমি নিশ্চিত হতে পারলাম যে আমি সত্যিই গাড়ি জিতেছি।”

অনুষ্ঠানে ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস কে এম শামসুজ্জামান ও হেড অব সেলস রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।

ভিশন এম্পোরিয়াম থেকে ৫ হাজার টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারছেন ক্রেতারা। গাড়ি, ফ্ল্যাট ছাড়াও ফ্রিজ, এসিসহ বিজয়ীদের মোট ৭৫০টি পুরস্কার দেওয়া হবে এই ক্যাম্পেইনের মাধ্যমে। 

ক্যাম্পেইনটি শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর; যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতি সপ্তাহে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম, তুলে দেওয়া হবে পুরস্কার।