২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭ কোম্পানি

ভারতে ইলিশ রপ্তানির খবর ছড়ানোর পর দেখা যায় দেশে এ মাছের দাম বেড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2025, 06:16 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করবে ৩৭টি কোম্পানি।

মঙ্গলবার কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অনুমতি দেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে প্রতিটি কোম্পানি ৩০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে।

এজন্য কিছু শর্তও বেঁধে দিয়েছে সরকার।

>> প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২ দশমিক ৫ ডলার।

>> অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করা যাবে না।

>> রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবে।

>> এ অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। অর্থাৎ অনুমোদন পাওয়া কোম্পানিকেই রপ্তানি করতে হবে। কোনোভাবেই অন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না।

>> সরকার প্রয়োজনে যেকোনো সময় রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা রাখে।

দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এজন্য ন্যূনতম দর প্রতি কেজি সাড়ে ১২ ডলার নির্ধারণ করে দিলেও সর্বোচ্চ সীমা ঠিক করেনি সরকার।

ভারতে ইলিশ রপ্তানির খবর ছড়ানোর পর দেখা যায় দেশে ইলিশের দাম বেড়ে গেছে। প্রতিটি মাছের আকার ও ওজন ভেদে ইলিশের দামের ইলিশের দামের হেরফের হয়ে থাকে।

আরও পড়ুন-

ন্যূনতম দেড় হাজার টাকা দরে ভারতে ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি