১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা

টানা দশ দিন সরকারি ছুটি থাকলেও কেবল ঈদের দিন সকল কার্যক্রম বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 12:00 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

আসছে কোরবানির ঈদে দীর্ঘ ছুটিতে আমদানি ও রপ্তানি কার্যক্রম যেন ব্যহত না হয়, সেজন্য দেশের সকল কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টানা দশ দিন সরকারি ছুটি থাকলেও কেবল ঈদের দিন সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে মঙ্গলবার এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুল হাসানের (কাস্টম ও নীতি) সই করা এক আদেশে বলা হয়েছে।

সেখানে বলা হয়েছে, “দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার অভিপ্রায়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হল।”

চাঁদ দেখা সাপেক্ষে ৬ বা ৭ জুন কোরবানির ঈদ হওয়ার কথা রয়েছে। এবার ঈদ ঘিরে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার।