Published : 21 May 2026, 09:21 PM
কোরবানি ঈদের আগে সরকারি ছুটির দুই দিনে চেক ক্লিয়ারিং ও আরটিজিএসের (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) এর সময় বদলেছে বাংলাদেশ ব্যাংক।
ছুটির মধ্যে সোম ও মঙ্গলবারের জন্য বিশেষ এ সূচি বৃহস্পতিবার ব্যাংকগুলোকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এতে বলা হয়েছে, এ দুই দিনে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ায়ারিং হাউজ (ব্যাচ) এর উচ্চ অঙ্কের টাকার চেক জমা দেওয়ার সময় হচ্ছে বেলা সাড়ে ১১টা। রিটার্ন বা ফেরত সময় এক ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টায়।
সাধারণভাবে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া জমা দেওয়ার সময় হচ্ছে দুপুর ১২টা ও রিটার্ন বেলা ২টায়।
অপরদিকে সোম ও মঙ্গলবার সাধারণ চেক জমা দেওয়ার সময় দুপুর ১২টা ও রিটার্ন সময় ১টা।
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে এ সময় জমা দুপুর সাড়ে ১২ টায় ও রিটার্ন ব্কিাল ৪টায়।
অপরদিকে আরটিজিএসের মাধ্যমে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে স্থানীয় মুদ্রা ও বৈদেশিক মুদ্রার সব লেনদেন সময় সকাল ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত। আন্ত:ব্যাংকের জন্য অর্থ স্থানান্তর ও ফেরত সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।
সাধারণ সময়ে এখন গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত। আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর ও ফেরত সকাল ১০টা থেকে সোয়া ৪টা পর্যন্ত।
তবে আন্তঃব্যাংকে বৈদেশিক মুদ্রার লেনদেন একই সময়ে শুরু হলেও আধা ঘণ্টা আগে বেলা সাড়ে ৩টার মধ্যে শেষ করতে হয়।