০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট শুরু

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫২ ম্যাচের প্রতিযোগিতার এ টুর্নামেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 06:59 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

কেএসআরএম গ্রুপের কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত ২৮ দল নিয়ে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট।

শুক্রবার চট্টগ্রাম নগরীর হালিশহর কেএসআরএম টার্ফে টুর্নামেন্টে খেলায় অংশ নেয় ১২টি দল। এর মধ্যে ছয়টি দল বিজয়ী হয় বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫২ ম্যাচের প্রতিযোগিতার এ টুর্নামেন্ট চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

কেএসআরএম টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নবাব সিরাজুদ্দৌলা, সেলিম উদ্দিন, করিম উদ্দিন, সরওয়ার জাহান। 

এ সময় কেএসআরএমের পরিচালক (করপোরেট) শামসুল হক ও পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।