১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোরবানির চামড়ার ‘সুষ্ঠু ব্যবস্থাপনায়’ নিয়ন্ত্রণ কক্ষ চালু

আন্তঃ মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 11:46 AM

Updated : 26 Aug 2026, 03:40 PM

কোরবানির পশুর চামড়ার ‘সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে করলে নিয়ন্ত্রণ কক্ষ চালুর কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, এই নিয়ন্ত্রণ কক্ষের নম্বর ০১৬১৭৩৩৮০৬৭।

কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে গত ১২ এপ্রিল একটি আন্তঃ মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোরবানি পশুর চামড়া যথাযথ পদ্ধতিতে ছাড়ানো, কাঁচা চামড়ায় পর্যাপ্ত পরিমাণে লবণ মেশানো এবং প্রাপ্ত কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত বার্তা সব সংবাদ মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া এসব বিষয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

আগামী ২৮ মে বাংলাদেশে কোরবানির ঈদ উদযাপিত হবে।