১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় সিরামিক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

এতে ২৫ দেশের ১৩৫টি কোম্পানি ও ৩০০টি ব্র্যান্ডের অংশ নেওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

রাজধানী ঢাকায় চার দিনের সিরামিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেটির প্রিন্সিপাল স্পন্সর শেল্‌টেক্‌ সিরামিকস।

বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থ এ প্রদর্শনী শুরু হবে, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এতে ২৫ দেশের ১৩৫টি কোম্পানি ও ৩০০টি ব্র্যান্ড অংশ নেবে বলে শেল্‌টেক্‌ সিরামিকস সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সেমিনারে প্রদর্শনী আয়োজনের ঘোষণা দেওয়া হয়। 

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সেমিনারে বিসিএমইএ সভাপতি ময়নুল ইসলাম দেশের সিরামিক খাতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে এ প্রদর্শনীর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের সক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

প্রিন্সিপাল স্পন্সর শেল্‌টেক্‌ সিরামিকস লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) সৈয়দ আলী আবদুল্লাহ জামি এক্সপোর অংশীদার হতে পেরে গর্ব প্রকাশ করে বলেন, “শেল্‌টেক্‌ দেশের সিরামিক শিল্পে উদ্ভাবন ও ধারাবাহিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।”

সেমিনারে উপস্থিত ছিলেন বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ এফসিএমএ ও আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন, পরিচালক মো. জিয়াউল হক জিকু এবং শেল্‌টেক্‌ সিরামিকসের  পরিচালক (সেলস অ্যান্ড মাকেটিং) সৈয়দ আলী আবদুল্লাহ জামি, প্লাটিনাম স্পন্সর কোম্পানি ডিবিএল সিরামিকস লি. এর হেড অব মার্কেটিং দিদারুল আলম খান, আকিজ সিরামিকস লি. এর জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মাকেটিং) মো. আশরাফুল হক এবং মেঘনা সিরামিক ইন্ডা. লি. এর ম্যানেজার (ব্রান্ড) শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে তিনটি কারিগরি সেমিনার, চাকরি মেলা, লাইভ ডেমো, বিজনেস মিটিং, র‍্যাফেল ড্র ও নতুন প্রযুক্তির প্রদর্শনী থাকবে।