১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক্সিম ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

ব্যাংকটিতে নতুন যোগ দেওয়া ৭৭ কর্মকর্তাকে কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 09:42 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

নতুন যোগ দেওয়া কর্মকর্তাদের নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা করেছে এক্সিম ব্যাংক।

এক্সিম ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে সম্প্রতি ৭৭ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা মঙ্গলবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আখতার হোসেন । সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেইনিং অ্যাকাডেমির প্রিন্সিপাল কানু লাল কর্মকার।

ব্যবস্থাপনা পরিচালক নতুন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “ব্যাংকিং জীবনের সকল পর্যায়েই প্রশিক্ষণ বা শেখার সুযোগকে আপনারা যথাযথ এবং গুরুত্বের সঙ্গে গ্রহণ করবেন বলে বিশ্বাস করি।”