‘আইসিএসবি করপোরেট গভর্নেন্স অ্যাওয়ার্ড’ পেল ইউনিলিভার
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিজয়ীদের প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন।
করপোরেট সুশাসনে উৎকর্ষতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।
শনিবার রাজধানীর একটি হোটেলে জমকালো এক অনুষ্ঠানে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলে ইউনিলিভারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রফি ও সনদ বিতরণ করেন।
ইউনিলিভারের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইউসিএল এর নন-এক্সিকিউটিভ ডিরেক্টর এসওএম রাশেদুল কাইউম, কোম্পানির সেক্রেটারি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মো. নাহারুল ইসলাম মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব সেলিম উদ্দিন এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন।
